Advanced International Journal of Multidisciplinary Research

E-ISSN: 2584-0487 •   Impact Factor: 9.11

An Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 4 Issue 6 November-December 2026 Submit your research before last 3 days of December to publish your research paper in the issue of November-December.

সাঁওতালি সাহিত্যে পৃথিবী ও মানুষ সৃষ্টির ধারণা: হড়কোরেন মারে হাপড়ামকো রেয়াঃ কাথা পুস্তকের আলোকে

Author(s) Mr. Raju Mardi, Dr. Naran Tudu
Country India
Abstract ভারত একটি বহুভাষিক দেশ,এখানে অনেক ভাষা রয়েছে। যেমন—হিন্দি, বাংলা, ওড়িয়া, তেলুগু, অসমীয়া ও সাঁওতালি। এর মধ্যে সাঁওতালি একটি প্রাচীন ভাষা। সাঁওতালি বলতে সাঁওতাল জনগোষ্ঠীর ভাষাকে বোঝায়। সাঁওতালরা এই ভাষায় সাহিত্যচর্চা করে থাকেন। ভাষাবিদদের মতে, সাঁওতালরা প্রোটো- অস্ট্রোলয়েড (Proto-Australoid) জনগোষ্ঠীর বংশধর। সাঁওতালি ভাষাকে অস্ট্রো-এশীয় (Austro-Asiatic) ভাষা পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাঁওতালি সাহিত্যে সাঁওতাল জনগোষ্ঠীর সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা নিয়ে মৌখিকভাবে প্রচলিত ছড়া, গান, ব্রতকথা এবং রূপকথাগুলোকে সংগ্রহ করে লিপিবদ্ধ করা হয়েছে—যা লোকসাহিত্যের অন্তর্ভুক্ত। সাঁওতাল সমাজে লোকসাহিত্যের প্রতি গভীর আস্থা থাকায় লিখিত সাহিত্যের দিকে তাদের ঝোঁক খুব একটা ছিল না। তবে বর্তমানে শিক্ষার প্রসারের সাথে সাথে সাঁওতাল সমাজে লেখালেখির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাঁওতালদের জন্ম, মৃত্যু, বিবাহ, বিভিন্ন সামাজিক প্রথা ও রীতি-নীতি, সৃষ্টিতত্ত্ব এবং তাদের সমাজ ও সংস্কৃতি বিষয়ক যাবতীয় তথ্য অত্যন্ত যত্নসহকারে সংগ্রহ করে ‘বেনাগড়িয়া মিশন প্রেস’ (Benagadia Mission Press) থেকে একটি মূল্যবান গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাঁওতাল জনজীবনে প্রচলিত প্রথা ও ঐতিহ্যগুলো কোলয়ান হাড়াম আর জুগিয়া হাড়াম -এর মতো ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে রোমান লিপিতে এই ‘হড়কোরেন মারে হাপড়ামকো রেয়াঃ কাথা , গ্রন্থে লিপিবদ্ধ করেছেন রেভারেন্ড লারস অলসেন স্ক্রেফসরুড (Rev. L. O. Skrefsrud) এক বিদেশী মিশনারি সাহেব। এই নিবন্ধে ‘হড়কোরেন মারে হাপড়ামকো রেয়াঃ কাথা ’ এর ওপর ভিত্তি করে সাঁওতাল সমাজের সৃষ্টিতত্ত্ব তুলে ধরা হয়েছে।
Keywords সাঁওতালি ভাষা, সাঁওতালি সাহিত্য, এল. ও. স্ক্রেফসরুড , হড়কোরেন মারে হাপড়ামকো রেয়াঃ কাথা, পৃথিবী ও মানুষের সৃষ্টিতত্ত্ব ।
Discipline Other
Published In Volume 4, Issue 6, November-December 2026
Published On 2026-11-04

Share this